Skip to main content

Jokkho

Tin Shaplar Oghoton | Bengali Animated Funny Horror Story

সতর্কবার্তা: এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক ভূত ও ভৌতিক রোমাঞ্চকর কাহিনী। কাল্পনিক গল্পের খাতিরে সামান্য হরর উপাদান রয়েছে।

বলছি আপনার বাড়িতে কি বিয়েবাড়ির অর্ডার লাগবে? মানে ক্যাটারিং সার্ভিস!! তবে বরুণবাবুকে ডাকতে পারেন। কী বলছেন, অরুন্ বাবুকে চেনেন না!! বেশ, চলুন আজকের গল্পে বরুণবাবুকে চিনে নেওয়া যাক।

তিনশাপলা নামে একটা জায়গা আছে। সে জায়গায় আজ একটা বিয়েবাড়ি, একটা গাড়ি গুড়গুড় করে এগিয়ে চলেছে তিনশাপলার দিকে। তিনশাপলা একেবারেই অজপাড়াগাঁ নয়, আধাশহর বলা যায়। গাড়িটা বরুণবাবুদের, বরুণবাবুরা ক্যাটারিংয়ের ব্যবসা করে—মানে রান্নাবান্না, খাওয়া-দাওয়ার ব্যবস্থা এসব আর কী!

তিনশাপলার যে বাড়িতে বিয়ে, সে বাড়িতে আজ একটা ডাকাতি হবে! বরুণবাবুরা যখন সেখানে পৌঁছেছিলেন তখন বেশ রাত হয়েছে। বাড়িকর্তা বেশ দু-কথা শুনিয়ে দিয়েছিলেন তাদের! বরুণবাবু তাকে আশ্বস্ত করেছিলেন তার দুজন লোক নেপলা আর শাপলা খুব ক্ষিপ্রকর্মা, সব কাজ নিমেষে করে দেবে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে!

বাড়িকর্তা অবাক হয়ে দেখলেন সত্যিই তাই! সে দুজন লোক অদ্ভুত কোনো শক্তিতে সব কাজ করে চলেছে একের পর এক। কয়েক ঘণ্টার মধ্যেই রান্নাবান্না ও লোকজনকে খাওয়ানো—সবই শেষ হয়ে গেল কোনো বাধা-বিপত্তি ছাড়াই!

এরপরই এ গল্পের মোড় ঘুরে যায়। হঠাৎ সে বিয়েবাড়িতে এসে হাজির হয় তিনজন লোক, তিনজনই ডাকাত! তাদের হাতে বন্দুক, তারা সবাইকে বলে সব টাকা-পয়সা ও গয়নাগাঁটি ওদের হাতে তুলে দিতে!!

কিন্তু বরুণবাবুর ড্রাইভার বুক চিতিয়ে বরুণবাবুর সামনে এসে দাঁড়ায়! কোনোভাবেই এই ডাকাতদের হাতে বরুণবাবুর বা এই বিয়েবাড়ির কোনো মানুষের ক্ষতি হতে দেবে না সে!! কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে কীভাবে আটকাবে সে ডাকাতদের? সত্যিই কি এই লোকটি সাধারণ মানুষ!!

একটা গুলি চলে, গুলিটা ভেদ করে ড্রাইভারের বুক! সাধারণ মানুষ হিসেবে তার এতক্ষণে লুটিয়ে পড়ার কথা, কিন্তু লোকটির কিছুই হয় না! নেপলা আর শাপলাও নিজেদের আসল রূপ ধরে—এরা সবাই ভূত!!

এতদূর জানার পরেও বরুণবাবুকে ডাকবেন নাকি? যাই বলুন, ভূত হোক আর যাই হোক, বিয়েবাড়ির যেকোনো কাজ একেবারে নিখুঁত করতে হলে বরুণবাবুর থেকে ভালো আর কেউ নেই! তাই আপনাদের এলাকায় কোথাও কোনো বিয়েবাড়ি থাকলে, বরুণবাবুকে ডাকতে ভুলবেন না!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!