এই গল্প বা ভিডিওটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য-
এই গল্প বা ভিডিওটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য-
এই গল্পে অমল পৌষ সংক্রান্তিতে তার মামার বাড়িতে বেড়াতে যায় সেখানে মামীর হাতের সুস্বাদু সব পিঠে খায় অমল। এবং সেখান থেকে ফেরার সময় তার মামী তাকে পোটলাই করে পিঠে বেঁধে দেয় অমল তার মামীর দেওয়া সেই পিঠের পোটলাটা তার চাদরের তলায় নিয়ে গ্রামের কুয়াশাময় কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল।
তবে বাড়ি আসার পথে কুয়াশা ঘনা এক নদী পার হওয়ার জন্য সে যখন একটি নৌকায় ওঠে তখন সে লক্ষ্য করে নৌকার দুই মাঝির কথাবার্তা এবং চালচলন একটু অস্বাভাবিক। এবং দুই মাঝি কটকটে কালো রঙের চাদর সারা গায়ে জড়িয়ে ছিল। তাদের মুখ পর্যন্ত অমল দেখতে পারছিল না।
অমল যদিও তার মামীর দেওয়া পিঠেগুলো চাদরের তলায় লুকিয়ে নিয়ে যাচ্ছিল তবুও সেই সন্দেহজনক মাঝি শুধুমাত্র পিঠের গন্ধ পেয়ে অমলের কাছে সেই পিঠেগুলো চেয়ে বসে। তারপর সেই দুই মাঝি রূপান্তরিত হয় ভয়াবহ দুই নরকঙ্কালে অমল সেই দুই নর কঙ্কালকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর সেই দুই নর কঙ্কাল অমলকে কাঁধে করে উড়ে চলে যায় তার মামার বাড়ির গ্রামেরই একটা গাছে।
এবং অমলের কাছ থেকে সেই পিঠেগুলো নিয়ে তারা একটি গাছের উপরে বসে সেগুলো ভক্ষণ করতে থাকে এবং অমলকে সেই গাছেই ঝুলিয়ে রেখে দেয়।
গল্পের শেষে অমলের মামা একজন সাধুকে ডেকে নিয়ে এসে অমলকে সেই দুই নর কঙ্কালের হাত থেকে রক্ষা করেন। এবং অমলকে উদ্ধার করে আবার নিজেদের বাড়ি নিয়ে যান।
শীতেরঠান্ডা কনকনে এবং গা ছমছমে এই ভূতের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।