NOBA GRAMER PRET JOGGO – Bengali Horror Animation Story
নবাগ্রাম এক অজ পাড়াগাঁ। সাধারণত এখানে হঠাৎ কিছু ঘটে না, কিন্তু এক সন্ধ্যায় গ্রামের ওঝাকে একটা ছেলে ডেকে নিয়ে যায় গ্রামের একটা লোকের বাড়ি। ওঝা বৃদ্ধ, তবু অনেক কষ্টে সেই বাড়িতে গিয়ে দেখে তাদের ছেলেটাকে ভূতে পেয়েছে। ওঝা নিজের শক্তি বলে ছেলেটাকে সেই প্রেতের হাত থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে এবং সফলও হয়।
সবই ঠিক ছিল, কিন্তু ওঝার মনটা খচখচ করতে থাকে। সে বুঝতে পারে এই ছেলেটাকে যে ধরেছিল, সে কোনো সাধারণ প্রেত নয়—এই প্রেত অন্য কোনো শক্তি, এমন কিছু যার হাত থেকে এই গ্রামকে তিনি আগেও একবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছিলেন।
গ্রামের আরও ৫-৬ টা ছেলে সেখানে ছিল, কিছু একটা যে ঘটেছে বুঝতে পেরে তারা ওঝার কাছে সব ঘটনা জানতে চায়। ওঝা তাদের সব বলতে বসে। এই প্রেত আদতে ছিল এই গ্রামের বাতাসে মিশে থাকা এক অশুভ হাওয়া। বহু বছর আগে যখন ওঝার বয়স কম ছিল, সে দেখেছিল এই গ্রামে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা।
গ্রামের এক ছেলে হঠাৎ নিখোঁজ হওয়ায় নবাগ্রামে ছড়িয়ে পড়েছিল ভয়ের এক আবহাওয়া। ওঝা আর তার কয়েকজন বন্ধু মিলে সেই নিখোঁজ ছেলের জন্য এদিক-ওদিক খোঁজা শুরু করে! অনেক খোঁজাখুঁজির পর তারা ছেলেটাকে পায়, কিন্তু সেখানেই তাদের মুখোমুখি হতে হয় এই অশুভ ছায়ার সাথে। গ্রামের বাতাসেই মিশে থাকে সে। ওঝা কি পারবে এই অশুভ ছায়াকে আটকাতে? ভয়ের এই অনুভূতিকে “নবাগ্রামের প্রেত যজ্ঞ” গল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।