Skip to main content

Jokkho

Nishiratrir Kalpurush | Bengali Animated Horror Thriller Story

সতর্কবার্তা: এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক ভূত ও ভৌতিক রোমাঞ্চকর কাহিনী। কাল্পনিক গল্পের খাতিরে সামান্য হরর উপাদান রয়েছে।

রাতের আকাশের কালপুরুষ খুবই রহস্যময়। আচ্ছা, কালপুরুষ নামটা এসেছে কোথা থেকে তা আমরা সবাই জানি। ছোটবেলায় পাঠ্যপুস্তকে সবাই পড়েছি, তবে আজকের গল্প রাতের আকাশের কালপুরুষকে নিয়ে নয়!

বিপ্লব পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার। আজ সে খবর পেয়েছে দূরের এক গ্রামের মধ্যে একটা আশ্রমে ভিডিওগ্রাফির কাজ আছে। বিপ্লব নিজে যন্ত্রপাতি নিয়ে সেদিকেই রওনা হয়েছে আজ। তবে বেশ কিছুদিন ধরে বিপ্লব দুঃস্বপ্নে ভুগছে—স্বপ্নের মধ্যে লাল নদীতে সে ভেসে চলেছে, কোথায় যে চলেছে সে নিজেও জানে না! চারিদিকে অস্থির পাহাড়।

আজও গাড়িতে সে স্বপ্নটাই দেখতে দেখতে চলেছিল সে, হঠাৎ ড্রাইভারের ডাকে চোখ খুলে সে দেখে একটা চার রাস্তার মোড়ে গাড়িটা দাঁড়িয়ে। ড্রাইভার এরপর যেতে অস্বীকার করে। বাধ্য হয়ে বিপ্লবকে নেমে পড়তে হয়। যারা তাকে এখানে ডেকেছিল, এখানেই নামতে বলেছিল।

বিপ্লব নেমে চারিদিকে দেখছিল, এমন সময় একটা বুড়ো এসে একরকম চমকেই দেয় বিপ্লবকে। বিপ্লব সেই বুড়োর সঙ্গে যেতে রাজি হয়ে যায়, কে কোথায় তাকে নিয়ে যাচ্ছে এত কথা সে ভেবেও দ্যাখে না!

বুড়োটা বিপ্লবকে নিয়ে গিয়ে হাজির হয় একটা ভাঙাচোরা বাড়ির সামনে। বাড়িটার ভেতরে সে দেখল সেই বুড়ো লোকটার মতোই আরও অনেক বৃদ্ধ লোক রয়েছে, তবে সবাই কেমন যেন! এদের সবার চোখে এক অদ্ভুত চমক, দেখে শরীর কেমন শুকিয়ে যায়! বিপ্লবের এই বাড়িতে পা দিয়েই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল, বারবার মনে হচ্ছিল কেউ তাকে আড়াল থেকে দেখছে।

ধীরে ধীরে রাত নেমে আসতেই এই বাড়িতে থাকা বৃদ্ধ লোকগুলোর আসল চেহারা বিপ্লবের সামনে ফুটে উঠতে শুরু করে! এরা কেউ সাধারণ মানুষ নয়, এ বাড়িতে কোন একটা চক্র এরা চালাচ্ছে, যার হদিস বাইরে থেকে কেউ জানতে পারে না। তবে বিপ্লবের সেই দুঃস্বপ্নে আরও একজন ছিল, কে সে!! এই বুড়োগুলোই বা কী করে এই বাড়ির মালিক হলো, তাও একটা রহস্যের ব্যাপার!

শেষ পর্যন্ত বিপ্লব কীভাবে সেই ভয়ানক বাড়ি থেকে বেরোয়? কী-ই বা তার দুঃস্বপ্নের রহস্য? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে “নিশি রাতের কালপুরুষ” গল্পে।

গল্পটা ভালো লেগে থাকলে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!