Skip to main content

Jokkho

সতর্কবার্তা: এই অ্যানিমেশন ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি একটি কাল্পনিক ভৌতিক গল্প। এর সকল চরিত্র ও ঘটনা কাল্পনিক।

গভীর জঙ্গল… আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাচীন বাড়ি! বাড়িটি থেকে কিছু দূরেই রয়েছে এক গা ছমছমে অন্ধকার গুহা। লোকমুখে জানা যায়, সেই গুহার ভেতরে বাস করে এমন এক অশুভ শক্তি, যার ভয়ে ওই অঞ্চলের লোক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সূর্য ডুবলেই ফাঁকা হয়ে যায় সব রাস্তাঘাট!

এই অভিশপ্ত বাড়িটার কাছেই একটা ছোট কুঁড়েঘরে থাকে বাড়ির কেয়ারটেকার। এক মেঘলা বর্ষার রাতে বাড়িটি কিনে সেখানে প্রথমবার পা রাখে এক নতুন মালিক। ঝুম বৃষ্টির শব্দ আর বজ্রপাতের রাতে কেয়ারটেকার সেই নতুন মালিককে শোনায় এই জঙ্গল আর গুহার লুকিয়ে থাকা ভয়াবহ সত্যের কাহিনী!

কেয়ারটেকারের মুখে এই সত্যি জানার পর কী করবে সেই নতুন মালিক? সে কি পারবে এই অশুভ শক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে, নাকি এই বর্ষার রাতেই নেমে আসবে তার জীবনের শেষ অন্ধকার?

রহস্য আর ভয়ের চরম পরিণতি দেখতে চোখ রাখুন আমাদের এই নতুন অ্যানিমেটেড হরর ভিডিও “বদলা রাতে নেমে আসে অন্ধকার”-এ—শুধুমাত্র যক্ষ-তে!

অ্যানিমেশনটি কেমন লাগলো, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না! ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!