Skip to main content

Jokkho

AK MORA JAGANOR RAAT – Dark Bengali Horror Animation Story



সতর্কবার্তা: এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক ভূত ও ভৌতিক রোমাঞ্চকর কাহিনী। কাল্পনিক গল্পের খাতিরে সামান্য হরর উপাদান রয়েছে।

এ গল্পটা ভয়ানক এক রাতের, হরেন মাঝি মারা যাওয়ার পর তাকে শ্মশানে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে গ্রামের লোকজন, গল্প সে রাতের!! ভূত চতুর্দশীর রাত ছিল সেদিন। হরেন মাঝি মরার পর তাকে শ্মশানে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলো তারা!!

ভূত চতুর্দশীর রাত বলে চারিদিক থমথমে অন্ধকার গ্রামের, ঝিঁঝিঁ পোকার ডাকে অন্ধকারে বেশ গা-ছমছমে পরিবেশ চারদিকে। পাঁচ জন লোক মরাদেহ কাঁধে করে চলেছে শ্মশানে।

রাস্তায় যেতে যেতে হঠাৎ ওদের পা থমকে গেল, কারণ অন্ধকারে একটা লোক ওদের পথ আটকে দাঁড়িয়েছে!! লোকটা একটা মড়ার মাথা ঝোলা থেকে বের করে ছুঁড়ে দিল ওদের দিকে, ওদের চমকে ওঠার তখনও আরও বাকি, কারণ সেই মড়ার খুলি থেকে একটা কালচে জীব বেরিয়ে এসে ঢুকল হারান মাঝির শরীরে!!

সেই রাতে এটাই ছিল ভয়ংকর কাণ্ডের শুরু!! এরপর হারান মাঝির দেহ হয়ে উঠেছিল পাথরের মতো ওজনদার, ওরা চার জনে সেই দেহ টেনে নিয়ে যাওয়ার মত অবস্থায় ছিল না!!

একটা জঙ্গলের মধ্যে দেহ নামিয়ে ওরা জিরোচ্ছিল, হঠাৎ ওদের চমকে দিয়ে হারান মাঝির দেহ উঠে দাঁড়ালো!! আর সেই দেখে ভয়ে দুদ্দাড় করে ওরা দৌড় দিল যে যেদিকে পারলো!!

ভূত চতুর্দশীর সেই রাতে একের পর এক ওদের সাথে ঘটতে থাকল অপার্থিব ঘটনা, যার কোন ব্যাখ্যা ওদের কারোর কাছে ছিল না। হারান মাঝি মৃত্যুর পর কি করে যে উঠে দাঁড়ালো, সেই রহস্য ভেদ হলো যখন, তখন অনেক কিছু ঘটে গেছে।

আশা করি আজকের এই গল্প দেখে অনেকেরই মনে একটা ভয়ের শিরশিরে ভাব রয়ে যাবে, “এক মড়া জাগানোর রাত” কাহিনীটি সেই ভেবেই সৃষ্টি করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!