Skip to main content

Jokkho

Adhar Dhaka Chatim Gach – Alien Horror Story

সতর্কবার্তা: এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক ভূত ও ভৌতিক রোমাঞ্চকর কাহিনী। কাল্পনিক গল্পের খাতিরে সামান্য হরর উপাদান রয়েছে।

সায়েন্স ফিকশন ভালো লাগে কি আপনাদের? তবে এ গল্পটাও ভালো লাগবে। এ গল্পটা ছাতিম গাছের, ছাতিম গাছের সাথে সায়েন্স ফিকশনের কী সম্পর্ক!! সবই জানতে পারবেন।

একটা জায়গা আছে, যে জায়গায় চারিদিকে শুধু ফোনের টাওয়ার, উঁচু উঁচু টাওয়ারের একটা এলাকায় হঠাৎ গজিয়ে উঠলে সেই এলাকা ঠিক কেমন দেখতে হয় যারা দেখেননি তারা বুঝবেন না। এই এলাকার ঠিক মাঝে আছে একটা ছাতিম গাছ, সেই গাছে কিছু একটা আছে যা অত্যন্ত রহস্যময়!

এক সন্ধ্যাবেলা হঠাৎ ছাতিম গাছের ওপর একটা আলোর বিচ্ছুরণ হয়! চোখ ধাঁধিয়ে দেওয়া আলো, তার সাথে একটা অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর এই এলাকায় ঘটতে থাকে একের পর এক নারকীয় দৃশ্য! কারা যেন নেমে আসে সেই ছাতিম গাছ থেকে, ছড়িয়ে পড়ে সারা এলাকায়! একের পর এক মানুষের চিৎকারে ভরে যায় চারিদিক।

দুটো ছেলে এই সময় সাইকেল নিয়ে যাচ্ছিল ক্লাবের দিকে, ওদেরই এলাকার লোকাল ক্লাব। রাস্তায় সেই বিভীষিকাদের একজনকে দেখতে পায় তারা। এ যে এই পৃথিবীর কোন প্রাণী নয়, তা দুজনেই বুঝতে পারে! কোনোমতে প্রাণ বাঁচিয়ে তারা দৌড়ে আসে সেই ছাতিম গাছের নিচে, সেখানে তখন দুজন লোক গাছটার গায়ে আগুন দিচ্ছিল!! এক অজানা রহস্য সেই রাতে ছড়িয়ে পড়েছিল ওদের শান্ত এলাকাটায়। কারা এই দুজন লোক, কী জন্য আগুন দিচ্ছে ওই ছাতিম গাছটায়! অনেক রহস্য!!

ছেলে দুটো এই রহস্যের সমাধান করতে পারবে কি? যারা নেমে এসেছে ছাতিম গাছ থেকে তারা কারা!! সহজ বাংলার ভূত, পেত্নী, দৈত্য-দানব এরা নয়… এরা সম্পূর্ণ অন্য কিছু!!

একটা ছাতিম গাছকে ঘিরে এত রহস্য যে দানা বাঁধতে পারে, এ গল্প না দেখলে কেউ হয়তো বিশ্বাসই করত না। তবে ওই যে বললাম—ছাতিম গাছের সাথে সায়েন্স ফিকশনের কী সম্পর্ক, সেটা জানতে হলে “আঁধার ঢাকা ছাতিম গাছ” দেখতেই হবে।

গল্পটা দেখুন এবং কমেন্ট করে জানান—আপনারা ভয় পেয়েছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!