Gabtolar Rater Rikshawala | Bengali Animated Horror Comedy Story
সতর্কবার্তা: এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক ভূত ও ভৌতিক রোমাঞ্চকর কাহিনী। কাল্পনিক গল্পের খাতিরে সামান্য হরর উপাদান রয়েছে।
গাবতলার ওপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে! মানে ঠিক শুধু গাবতলার ওপর না, সারা এলাকাতেই বৃষ্টি পড়ছে… মানে শুধু এলাকাতে না, যেন সারা পৃথিবীর ওপরই বৃষ্টি পড়ছে! কী ভাবছেন, গল্পটা হঠাৎ এত ছ্যাবলামো দিয়ে কেন শুরু করছি? কারণ এই গল্পটাই এমন ধরনের!!
এই গল্পে এক রিকশাওয়ালা এক বর্ষার রাতে এক প্রতিহিংসা চরিতার্থ করতে আসা ভয়ানক পেতের হাতে কী হয়রানিটাই না হয়েছিল, তা আমরা দেখব। গাবতলা রিকশা স্ট্যান্ডটা খুব পুরনো, সারা এলাকায় আর কোনো রিকশা স্ট্যান্ড নেই। দু’দিন আগেই দুটো মানুষের দেহ পাওয়া গেছে এই এলাকাতে, দুজনেরই ঘাড় মটকানো ছিল—একেবারে ভয়ানক কাণ্ড!!
দুই রিকশাওয়ালা বসে এসব কথায় আলোচনা করছিল আর বলছিল নেপোর কথা। রিকশাওয়ালা নেপো সবার কাছ থেকে টাকা ধার করে, কিন্তু কাউকে ফেরত দেয় না, খুবই বাজে স্বভাব তার! ওদের কথার মাঝেই রিকশাওয়ালা নেপো গাবতলায় এসে হাজির। মজার কথা হলো, এত বৃষ্টিতেও ব্যাটা একচিলতেও ভেজেনি, আশ্চর্য কাণ্ড!!
সেই দুজন রিকশাওয়ালা নেপোকে চেপে ধরে। জিজ্ঞেস করে—এই দু’দিন সে কোথায় ছিল? যার কাছ থেকে নেপো টাকা ধার করেছিল, সে ক্ষেপে বোম হয়ে যায়! নেপোর কোনো হেলদোল নেই, সে ওদেরকে শোনাতে বসে এক আজব গল্প!!!
দু’দিন আগে গাবতলা স্টেশন থেকে একটা বুড়ো লোককে রিকশায় চাপিয়ে নিয়ে গিয়েছিল নেপো, গাবতলার ঠিক মাঝখানে থাকা ক্লাবে। লোকজন বলে এই ক্লাবটা যত রাজ্যের আজেবাজে ছোকরা আর গুন্ডাদের আড্ডা!
নেপোর বুক ধুকপুক করলেও সে লোকটাকে ওখানে নিয়ে যায়। লোকটা বলে নেপোকে তার সঙ্গে ক্লাবে ঢুকতে, নেপো পয়সার লোভে রাজিও হয়। কিন্তু ক্লাবের ভেতরে ঢুকতেই এক আজব কাণ্ড ঘটে! নেপোর চোখের সামনে সেই লোকটা নিজের মুণ্ডুটা খুলে ছুড়ে মারে একটা ছোকরার দিকে!! কী সাংঘাতিক কাণ্ড!! কে এই লোকটা? কী জন্য নেপোকে টেনে এনেছিল এই বাড়িতে? আর তার মাথাটাই বা অমনভাবে খুলে গেল কী করে!!
জানি প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাই— “গাবতলার রাতের রিকশাওয়ালা”!! দেখে ফেলো আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত।
ওয়াও অসাম