BHOY MESANO ADHAR RAAT – Bengali Animated Horror Story
সতর্কবার্তা: এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক ভূত ও ভৌতিক রোমাঞ্চকর কাহিনী। কাল্পনিক গল্পের খাতিরে সামান্য হরর উপাদান রয়েছে।
জঙ্গলের পথে গাড়ি নিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ!! জঙ্গলের মাঝের রাস্তায় গাড়ি আর লোক নিখোঁজ হচ্ছে আজ বেশ কিছু বছর ধরে, সব জেনেও যারা এই পথে পা বাড়ায় তাদের নিতান্ত বোকা বা অতি সাহসী বলে আখ্যা দেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই।
একটা লরি এই জঙ্গলের পাশেরই এক খাবারে এসে থামল এক রাতে, লরি থেকে যারা নামলো, তাদের মধ্যে একজন লরির ড্রাইভার আর আরেকজন খালাসি। ড্রাইভার লোকটা ডিবি ডাকাবুকো, কিন্তু সেও ওই জঙ্গলের পথে লরি নিয়ে যেতে বেশ ভয়ে ভয়ে ছিল।
খাবারের মালিকের সাথে কথা বলে তারা আরও জানতে পারে, ওই জঙ্গলে অনেক মানুষই নিখোঁজ হচ্ছে। পেটের দায়, বড় দায়!! এই জঙ্গলের রাস্তায় লরি না নিয়ে গেলে রোজগারের পথ বন্ধ, এ কথা বুঝেই দুজনে লরি নিয়ে রাস্তায় নেমে পড়ল। এই ধাবায় ওদের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে, একটা আধপাগল লোক ওদের বারবার সাবধান করে ওই রাস্তায় পা না বাড়ানোর জন্য।
শত বাধা-নিষেধ উপেক্ষা করে দুজনে পথে নামলেও ওদের সাথে ঘটতে শুরু করে অপার্থিব সব ঘটনা, রাস্তায় ওদের লরির গাঁ ঘেঁষে উড়তে দেখা যায় এক ছায়া মূর্তি কে!! মুণ্ডহীন এক ছায়া, সে তাদের সাবধান করতে চায়, কিন্তু ভয়ে ওদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়!!
কে এই মুণ্ডহীন ছায়া, কেন সে তাদের সাবধান করছে, অনেক প্রশ্ন!!
এই কাণ্ডের মধ্যেই, ওদের লরি গিয়ে প্রবল আঘাত করে জঙ্গলের একটা গাছের গায়ে, সংজ্ঞাহীন হয়ে পড়ে দুজনে। এই গল্পের মোড় এখানেই ঘোরে, এই জঙ্গলে যে অজানা কোন এক আতঙ্ক ওত পেতে লুকিয়ে আছে, সে আতঙ্ক কি অশরীরী কেউ, নাকি কোন গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে!
সব থেকে বড় প্রশ্ন ওই ছায়াটিকে ঘিরে ছিল!! কে এই রক্ত কাটা দেহ, কেন সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে!!
প্রশ্ন অনেক, উত্তর একটাই – “ভয় মেশানো আঁধার রাত”।