JHAR BOT TOLA GRAMER GHOTONA – Bengali Horror Animation Story
ঝাড় বট তলায় নবিন খুড়োর বাড়ি রোজ আড্ডা বসে, রোজ আলচনা চলে ভুত প্রেত নিয়ে অনেক রাত পর্যন্ত ।
এখানে আসা লোক গুলো অবশ্য শুধু যে আড্ডা দিতে আসে, তা নয়, এদের মধ্যে বেশির ভাগেরি নবিন খুড়োর থেকে তৈরি হয়ে আসা চপ সিঙ্গারার দিকেই বেশী ঝোঁক ।
আজ ও ভুত, অদ্ভুত নিয়ে আলচনা হচ্ছে !! অদ্ভুতের থেকে ভুতের দিকেই ঝোঁক বেশী আড্ডার। নবিন বাবু ঝাড় বট তলার অনেক পুরনো মানুষ, একেই বয়স্ক, তাতে আবার অভিজ্ঞ !! চার জনের এই আড্ডা দেখার মতোই বটে।
নবিন খুড়ো আজ এদের শোনাবেন এই ঝাড় বট তলার পুরনো এক কাহিনী !!
বহু বছর আগে এই ঝাড় বট তলায়, একটা কাণ্ড ঘটেছিল, একজন জেলে হটাতই ভুতের খপ্পরে পড়েছিল !! কার প্রেত, কি তার নাম বিত্তান্ত, কেউ জানে না !! এই সব অজ পাড়া গাঁ তে যা হয়, ওঝা আসে, ভুত ঝারায়, এখানেও তাই ঘটেছিল।
ভুত নামলেও ঘটনার শেষ এখানেই হয়নি, এরপরেও অনেক কাণ্ড ঘটেছিল এই ঝাড় বট তলায়।
নবিন খুড়োর তখন খুবই কম বয়স, তার পিসি তখনও বেঁচে !! এরপরে আক্রান্ত হলেন তিনি, জল তুলতে গিয়ে তাকে সেই প্রেত ভোর করলো , কেউ জানতেও পারলো না।
সবার আগে পিসি কে ওই অবস্থায় দেখল নবিন বুড়োই , বাড়ির চালে এক রাতে পিসি কে উলটো টিকটিকি হয়ে হাটতে দেখে অজ্ঞান হয়ে গেছিলেন নবিন বুড়ো। তার তখন কম বয়স, কেউ তার কথা মানে নি, কিন্তু যখন গ্রামে আরও উপদ্রব শুরু হল, সবাই মানতে বাধ্য হল যে নবিন বুড়োর পিসির ওপর প্রেত ভর করেছে।
আবার ওঝা এলো, ঝাড়ফুঁক হল, অনেক কাঠ খড় পুড়িয়ে ভুত নামানো হল, কিন্তু নবিন বুড়োর পিসি আর বাচলে না, সেই কাণ্ডের আঘাত সহ্য করার মত ক্ষমতা বুড়ি পিসির ছিল না !!
আড্ডার সবাই সব কথা শুনল, কিন্তু কেউ বিশ্বাস করতে চাইল না, কিন্তু ওদের কেও মানতে হল !! গল্পের চরিত্র যখন বাস্তবের মাটি তে নেমে আসে তখন সবাই মানতে বাধ্য হয়, আড্ডার সবাই ও মানতে বাধ্য হল !!
“ঝাড় বট তলা গ্রামের ঘটনা” – ঘটনার ঘন ঘটায় হারিয়ে যাও এই গল্পে।