Skip to main content

Jokkho


PANA JOLAR KALO MACH – Horror Animation Story

সতর্কবার্তা: এই গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক ভূত ও ভৌতিক রোমাঞ্চকর কাহিনী। কাল্পনিক গল্পের খাতিরে সামান্য হরর উপাদান রয়েছে।

পানা জলা ভালো নয়!! পানা জলায় যারা মাছ ধরতে যায় তারা ফেরে না!!

এ কথা সবাই জানে, সব জেনেও আজ গ্রামের দুই জেলে গিয়ে পৌঁছেছে এই পানা জলায়, তাদের সাথ দিয়েছে এক বুড়ো মাঝি!! এই বুড়ো মাঝি খুব ভয়ানক, কি যে তার আসল নাম, কোথা থেকে যে সে এসেছে, কেউ জানে না!!

গ্রামে এই বুড়ো মাঝি আসার পর থেকেই অনেক জেলে নিখোঁজ হয়েছে, আজ যারা তার সাথে এসেছে তারাও কিন্তু এমনি এমনি আসে নি, সেই বুড়ো মাঝির মন্ত্র পড়া জলের লোভে দুই মাঝি এসে হাজির হয়েছে পানা জলায়।

কালো মাছ!! কালো মাছ ধরা যে খুব শক্ত কাজ, এই বুড়ো মাঝির মন পেতে চাইলে ওদের ধরে দিতে হবে এই কালো মাছ!! দুই জেলেও ধরে ফেলেছে এই কালো মাছ, জালে তুলে বুড়ো মাঝিকে দেখাতেই বুড়ো নেচে উঠেছিল একবারে। এরপরেই ওদের সাথে ঘটে গেছিল এক অপার্থিব ঘটনা, পানা জলায় যে থাকে সে উঠে এসেছিল! কালো মাছ যে তারও খুবই পছন্দের!!

দুই জেলের এক জেলে সেই জলা থেকে উঠে আসা এক অভিশাপের হাতে নিহত হলো, আরেক জেলেও রেহাই পেল না, সে জড়িয়ে পড়ল বুড়োর পাতা জালে, ঠিক যেন সেই কালো মাছটার মতোই।

বুড়ো নিজের সংমোহন শক্তিতে এক জেলেকে দিয়ে আরেক জেলের দেহ মাটিতে ঢাকা দেওয়া লো, কিন্তু এখানেই এই ভয়ানক রাতের শেষ ছিল না, এরপরেও সেই জেলের জন্য অপেক্ষা করছিল আরও বিভীষিকা।

পানা জলা থেকে উঠে আসা সেই অভিশাপের থাবা এসে পড়ল বেঁচে থাকা জেলের ওপর!! কিন্তু সেই বুড়ো মাঝি, তার কি হলো!! সে কি নিজের মনের ইচ্ছেটা পূরণ করতে পারলো? কেন এই পানা জলের কালো মাছের এত চাহিদা, কে লুকিয়ে আছে এই পানা জলায়!!

জানতে চাও, সব উত্তর লুকিয়ে আছে “পানা জলার কালো মাছ” গল্পে!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!