Skip to main content

Jokkho

SHITER AK KALO RATRI – Bengali Mystery Horror Animation Story

চা-এর আড্ডায় ধোঁয়া ওঠে, সাথে ওঠে গল্পের মৌজ!! লোকজন সেই আড্ডায় নিজেদের সমস্যা আরও অনেক কিছু নিয়ে কথা বলে, এমনি এক চা-এর আড্ডার গল্প এটা।

আধা শহরের এই এলাকায় এই আড্ডা বসছে যে কত কাল ধরে কেউ জানে না, অনেক লোকই এই আড্ডায় আসে যায়, কিন্তু এখন আপাতত এই আড্ডায় টিকে আছে চার বুড়ো মানুষ, এই চার জনই প্রাণের বন্ধু। বন্ধু বলেই এদের এই আড্ডা আজও টিকে আছে।

শীতের এক সন্ধ্যায় এমনই আড্ডা দিচ্ছিল চার বুড়ো, তাদের আড্ডার মূল বিষয় ছিল এলাকার নানা বিষয়। সেদিন সেই আড্ডায় আসে এলাকার এক ছোকরা, ছোকরাটা ওদের একটু এড়িয়েই চলত। কিন্তু আজ নিজে থেকেই ওদের আড্ডায় এসে হাজির!!

খবর ভালো না, এলাকায় প্রোমোটার ঢুকেছে, মানে এলাকার জায়গা জমি নিয়ে টানাটানি শুরু হবে এবার। চার বুড়ো সব শুনলেন, কিন্তু কি বলবেন ভেবে পেলেন না।

ওদের কথা বার্তার মধ্যেই সেখানে এসে হাজির হয় মূল প্রোমোটার, তার নজর পড়েছে এলাকাতেই থাকা আরেক বয়স্ক মানুষের বাড়ির ওপর, তাদের শাসিয়ে ধমকিয়ে বাড়ির জায়গাটা লিখিয়ে নিতে চায় সে!!

এই চার বুড়োর আড্ডা স্থান ছিল একটা আম বাগানের মধ্যে, এই আম বাগানটাও চায় সে, আজই একটা এসপার-ওসপার হবে সে কথাও জানিয়ে যায় প্রোমোটার।

এই চার বুড়োকে সাধারণ মনে হলেও, এরা কিন্তু সাধারণ নয়, এরা চার জনই প্ল্যানচেট জানে, প্ল্যানচেট করে নামিয়ে আনতে জানে বিদেহী আত্মা, যারা এদের কথায় চলে।

সেই শীতের রাতে ঘটে গেল এরপর এক হাড় হিম করা ঘটনা, যে কারণে এই প্রোমোটার ও তার ত্রাস শেষ হলো!! কি এমন ঘটেছিল এই চার বুড়োর মাধ্যমে, জানতে হলে “শীতের এক কালো রাত্রি” গল্পটা দেখতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!